এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫
     ৬:০২ পূর্বাহ্ণ

এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০২ 127 ভিউ
ডেঙ্গু নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৮৭, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনা বিভাগে ১৩ ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৩৩ জন। ভর্তি রোগীদের মধ্যে ৪৭৪ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গতকাল পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬১

দশমিক ৫ শতাংশ পুরুষ; নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু না হওয়ায় সংখ্যাটি ২৫৯ জনই রয়েছে। গত বছর এক লাখ ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক