‘এক ডাকাত হটিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

‘এক ডাকাত হটিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এক লুটেরা, দুর্নীতিবাজ, খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতেল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দ্বি-বার্ষিক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শায়খে চরমোনাই বলেন, সবাই সতর্ক থাকুন, কেউ আবেগি হবেন না। সব ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হতে হবে। অন্তত বরিশাল থেকে আমরা যাতে এক হয়ে আওয়াজ তুলতে পারি সেই ব্যবস্থা সবাই গ্রহণ করুন। রাষ্ট্রকে পরিচালনা করার চিন্তা করুন। মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র ও

ইংরেজিতে দক্ষ করুন। রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলুন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ