একটুর জন্য হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

একটুর জন্য হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
শুরুটা দুর্দান্ত করেছিলো বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। এরপর তিন গোল হজম করে স্বাগতিকরা। তবে শেখ মোরসালিন ও সামিত সোমের গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ে কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে

ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন হামজা। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে হংকং। তবে তাদের আক্রমণ আটকে যায় বাংলাদেশের ডিফেন্সে। অন্যদিকে বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যায় বাংলাদেশের আক্রমণ। ম্যাচের ৪২ মিনিটে আক্রমণ থেকে বল জালে জড়ায় হংকং। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। শেষ পর্যন্ত ১-১ গোলে

সমতায় থেকে বিরতিতে যায় দু'দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে হংকংয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস। ম্যাচে ফিরতে বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা আটকে যায় হংকং ডিফেন্সে। অন্যদিকে ম্যাচের ৭৪ মিনিটে আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। বাম দিকে থেকে সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল যায় গোলমুখে। সেখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেরকিস সহজেই বল জালে পাঠান। তবে ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বল জালে জড়িয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় শেখ মোরসালিন। এরপর ম্যাচের ৯৮তম মিনিটে সময়ে কর্নার থেকে হেডে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সামিত সোম। তবে ম্যাচের একেবারে

শেষ মুহূর্তে গোল খেয়ে বসে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এতে ৪-৩ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম