উসকানিদাতাদের গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫
     ৫:৫১ অপরাহ্ণ

উসকানিদাতাদের গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ | ৫:৫১ 121 ভিউ
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আগামীকাল (বুধবার) স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেফতার করা হবে। জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করার

সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। বিভিন্ন আবাসিক হোটেল ও বস্তিতে অভিযান বাড়ানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!