উত্তরাখণ্ডে তুষারধসে নিহত বেড়ে ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

উত্তরাখণ্ডে তুষারধসে নিহত বেড়ে ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
ভারতের উত্তরাখণ্ডের দুর্গম অঞ্চলে ভয়াবহ তুষারধসের ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার এই প্রাণঘাতী দুর্যোগে উদ্ধার অভিযান শেষ হয়, যা হিমশীতল তাপমাত্রার মধ্যে গত তিনদিন ধরে চলছিল। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার মানা গ্রাম সংলগ্ন এলাকায় তিব্বত সীমান্তের কাছে একটি নির্মাণ শিবিরে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শ্রমিক তুষার ও ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েন। প্রথমে ঘটনাস্থলে ৫৫ জন শ্রমিক থাকার কথা বলা হলেও পরে সংশোধিত তথ্য অনুযায়ী, ৫৪ জন শ্রমিক ছিলেন। কারণ একজন দুর্ঘটনার আগেই নিরাপদে নিজের বাড়ি ফিরে গিয়েছিলেন। বেঁচে ফেরা শ্রমিকদের অভিজ্ঞতা এ দুর্ঘটনায় উদ্ধারকৃত ৫০ জনের মধ্যে চারজন পরে আহত অবস্থায়

মারা যান। সেনাবাহিনী ড্রোন প্রযুক্তির মাধ্যমে নিখোঁজদের সন্ধান চালায়। পাশাপাশি ডগ স্কোয়াডও উদ্ধার অভিযানে সহায়তা করে। উদ্ধার হওয়া শ্রমিক অনিল সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘ঠিক যেন ঈশ্বরের দূতরা এসে আমাদের উদ্ধার করেছে। আমরা তুষারের নিচে এমনভাবে আটকা পড়েছিলাম যে, বেঁচে থাকার কোনো আশাই ছিল না। এখন মনে হচ্ছে, যেন স্বপ্ন দেখছি’। তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৬টার দিকে (স্থানীয় সময়) তুষারধসটি ঘটে। তখন বেশিরভাগ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। আর কয়েকজন অস্থায়ী টয়লেটে ছিলেন। হঠাৎ ভূমি কেঁপে ওঠে এবং তাদের স্টিলের কন্টেইনারগুলো বরফে ঢাকা পড়ে ও ধীরে ধীরে পিছলে যেতে থাকে’। অনিল আরও বলেন, ‘প্রথমে আমরা বুঝতে পারছিলাম না কী ঘটছে। কিন্তু যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, চারপাশে

শুধু বরফের স্তূপ দেখলাম। আমাদের কন্টেইনারের ছাদও ভেতরের দিকে বাঁকতে শুরু করে’। ওই সময় তাদের চিৎকার শুনে কয়েকজন বের হতে সক্ষম হলেও অনেকেই আটকা পড়ে যান। উদ্ধার পাওয়া ভিপিন কুমার জানান, তিনি যখন নিজেকে বরফের গভীরে অক্সিজেনের জন্য লড়াই করতে দেখেন, তখন তার মনে হয়েছিল, ‘এটাই বুঝি শেষ’। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমি এক প্রচণ্ড গর্জন শুনলাম, যেন বজ্রপাত হচ্ছে… তারপর সব অন্ধকার হয়ে গেল’। জানা গেছে, এখানকার উচ্চতা ৩,২০০ মিটারেরও বেশি। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। ধন সিং বিষ্ট নামে উদ্ধার হওয়া শ্রমিকদের আরেকজন জানান, তার ছেলে ও ভাইপোকে বাঁচাতে পারায় তিনি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞ। হিমালয়ে ক্রমবর্ধমান বিপদ হিমালয়ের

উচ্চ পার্বত্য অঞ্চলে শীত মৌসুমে তুষারধস ও ভূমিধসের ঘটনা খুবই সাধারণ। তবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তন আবহাওয়া সম্পর্কিত ঘটনাগুলোকে আরও ভয়াবহ করে তুলছে। এছাড়া হিমালয় অঞ্চলে দ্রুত উন্নয়ন, বন উজাড় এবং অতিরিক্ত নির্মাণ কাজও বিপদ বাড়িয়ে তুলছে। এর আগে, ২০২১ সালে উত্তরাখণ্ডে একটি বিশাল হিমবাহ ভেঙে নদীতে পড়ে বন্যা সৃষ্টি করলে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। তারও আগে ২০১৩ সালে ভয়াবহ বর্ষা বন্যা ও ভূমিধসে ৬,০০০ জনের মৃত্যু ঘটে। যা ওই অঞ্চলে উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি তোলে। সূত্র: এএফপি ও ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন