ইসলামাবাদের দিকে রওনা দিল ১৫ শত তালেবান সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
     ১০:৩১ অপরাহ্ণ

ইসলামাবাদের দিকে রওনা দিল ১৫ শত তালেবান সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩১ 117 ভিউ
রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান। অভিযোগ এমনটাই। এখন সেই তালিবানের প্রত্যাঘাতেই শিয়রে শমন পাকিস্তানের। আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি বিমানহানার ‘প্রতিশোধ’ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালেবান সেনা। লক্ষ্য ইসলামাবাদ? সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার কাবুল, কান্দাহার, হিরাট-সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সংলগ্ন মির আলি সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় ১৫ হাজার তালিবান যোদ্ধা। যদিও সরকারি ভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোনও পক্ষই। বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত ৪৬ জনের। আফগান সংবাদমাধ্যমগুলির দাবি, মঙ্গলবার গভীর রাতে পাকতিকার বারমাল জেলায় লামান-সহ সাতটি গ্রাম লক্ষ্য করে

একের পর এক বিমান হামলা চালানো হয়। হামলায় নিশ্চিহ্ন হয়ে যায় বারমালের মুর্গ বাজার গ্রামটি। বুধবার সন্ধ্যা পর্যন্তও ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলেছে। হামলার পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেয় আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালিবান। তাদের দাবি, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরের নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়, নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষার্থে শীঘ্রই এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে। এই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশে রওনা হলেন তালিবান যোদ্ধারা। বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত ২০১১ সালে পাকিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে হিলারি ক্লিন্টন বলেছিলেন, ‘‘বাড়ির উঠোনে সাপ পুষলে সে শুধু

প্রতিবেশীদেরই কামড়াবে, এমনটা আশা করা যায় না। এক দিন সেই সাপ বাড়ির মালিকের উপরেই চড়াও হয়।’’ হিলারির সেই কথাই যেন সত্যি হতে চলেছে! উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পাকিস্তানি সেনার উপর হামলা বাড়িয়েছে আফগানিস্তানের পাক তালিবানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। উল্টো দিকে, পাকিস্তানও আফগানিস্তানের বিরুদ্ধে টিটিপি-কে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে। এর পরেই আফগানিস্তানকে নিশানা করেছে পাকিস্তান। পাক-হামলার পর এ বার প্রত্যাঘাতে তালিবরাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!