ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
গাজা, পশ্চিম তীর ও লেবাননে ক্রমাগত পরিস্থিতি খারাপ হওয়ায় ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে জোটটির ৩ সদস্য দেশ স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। লুক্সেমবার্গে মঙ্গলবার ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, মঙ্গলবারের বৈঠকে ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও বিতর্কের আয়োজন করার এ অনুরোধ জানানো হয়েছে। পরে আলবারেস বলেন, ‘আমি আশা করি প্রতিটি ইউরোপিয়ান দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ও জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষায় যা করণীয়, তা মেনে চলবে। অন্যথায় সেটি ইউরোপিয়ান ইউনিয়নের পরাজয় হবে।’ ইইউ-এর সঙ্গে অ্যাসোসিয়েশনের চুক্তির ফলে জোটটির অন্তর্ভুক্ত ইউরোপের

দেশগুলোর কাছে, বাণিজ্যিক, কূটনৈতিক, বিনিয়োগ, প্রযুক্তিসহ বিভিন্ন সুবিধা পায় ইসরায়েল। তবে চুক্তি চালু রাখার শর্ত হলো আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা। স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড সরকারের ভাষ্য, ‘ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড পুরোপুরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন, যা এখন আর ইইউ-এর পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।’ এর আগে গত সপ্তাহে ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে একটি চিঠি পাঠায় দেশ তিনটির সরকারপ্রধান। ওই চিঠিতে বলা হয়, ইসরায়েল এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা মানবাধিকার লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করে। একইসঙ্গে ১৯৯৫ সালের সেই চুক্তিও লঙ্ঘন করে যা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও

বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণ করে। তারা জানায়, ইসরায়েলকে বারবার তাদের কর্মকাণ্ড পরিবর্তন করার কথা বলা হলেও দেশটির সরকার তা ভ্রুক্ষেপ করেনি। উপরন্তু চলমান যুদ্ধে ইসরাইয়েলের সামরিক আদালতে কোনো ফিলিস্তিনি দোষী সাব্যস্ত হলে, তাদের জন্য চালু করেছে মৃত্যুদণ্ডের আইন- যা মৌলিক মানবাধিকারের পুরোপুরি লঙ্ঘন। চিঠিতে সতর্ক করে বলা হয়, ইসরায়েলের অধিকৃত গাজার পশ্চিম তীরে সহিংসতা আরও বাড়ছে এবং গাজায় মানবিক সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে তিনটি দেশ যুক্তি দেয় যে, অ্যাসোসিয়েশন চুক্তির ২নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েল মানবাধিকার রক্ষা ও শ্রদ্ধাশীল থাকতে বাধ্য, যা দেশটি বারবার লঙ্ঘন করেছে। পূর্বে ২০২৪ সালে আয়ারল্যান্ড ও স্পেন ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি পর্যালোচনার দাবি তুলেছিল কিন্তু ইসরায়েলপন্থী বেশ কয়েকটি ইইউভুক্ত দেশের

সমর্থনের অভাবে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে স্পেন ও স্লোভেনিয়া অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে বাণিজ্য সীমিত করতে পদক্ষেপ নিয়েছে। গত বছরের আগস্ট মাস থেকে স্লোভেনিয়া এসব এলাকা থেকে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী