ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান? ইহুদিবাদী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানের দিকে ইঙ্গিত করে ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ লিখেছে, ইসলামি এ দেশটির পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক। সংবাদমাধ্যমটি বলছে, ইরান সম্ভবত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতাগুলো জেনে গেছে। টেলিগ্রাফ লিখেছে, ইরানের ‘ট্রু প্রমিজ-২’ শীর্ষক অভিযান প্রমাণ করেছে যে, দেশটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম। দৈনিকটি আরও লিখেছে, বিশেষজ্ঞরা এটা বোঝার চেষ্টা করছেন যে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ তীব্রতর হলে ইসরায়েল ইরানের আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার জোয়ার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে কি? বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ আরও লিখেছে, ভিডিও চিত্র থেকে এটা বোঝা যাচ্ছে যে, ইসরায়েল সম্ভবত একই

সময়ে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর মতো যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেমের অধিকারী নয়। ওই রিপোর্টে বলা হয়েছে, এ ভয় রয়েছে যে, বিশেষ করে ইরানের ড্রোন হামলাগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে এতে বিভ্রান্তি সৃষ্টি করেছে বা এই ব্যবস্থা ওলট-পালট করে দিয়েছে অথবা এইসব সিস্টেমের দুর্বলতার দিকগুলো ইরান জেনে গেছে। ব্রিটেনের এই দৈনিক লিখেছে, ইরান তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিশাল হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ-প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকার্যকর করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান