ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ January, ২০২৫

ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ January, ২০২৫ |
ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। এ চুক্তির পর বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ। তিনি বলেন, ‘মহাকাব্যিক যুদ্ধবিরতি’ চুক্তি কেবল নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য ঘটেছে। এ জয় বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে আমার প্রশাসন সমস্ত আমেরিকান এবং আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শান্তি চাইবে এবং চুক্তি করবে। ট্রাম্প বলেন, তিনি ‘রোমাঞ্চিত’ যে আমেরিকান এবং

ইসরাইলি জিম্মি উভয়ই দেশে ফিরে আসবে। মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা যাতে আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয় তা নিশ্চিত করতে স্টিভ এবং জাতীয় নিরাপত্তা দল ইসরাইল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, তার দল সমস্ত মধ্যপ্রাচ্যে শক্তির মাধ্যমে শান্তির প্রচার চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির ‘বেগ’ গড়ে তুলবে। ‘এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে, বিশ্বের জন্য আসা মহান জিনিসগুলির শুধুমাত্র শুরু,’ তিনি যোগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়