ইসরাইলি মিডিয়ার ‘হামাস নেতাদের কাতার ছাড়া’র খবর মিথ্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

ইসরাইলি মিডিয়ার ‘হামাস নেতাদের কাতার ছাড়া’র খবর মিথ্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের বহিষ্কারের ব্যাপারে কাতার সিদ্ধান্ত নিয়েছে দাবি করে ইসরাইলি গণমাধ্যম যে সংবাদ প্রচার করেছে- তা নিতান্তই মিথ্যা বলে জানিয়েছে আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক। লেবাননের রাজধানী বৈরুত-ভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে শনিবার জানিয়েছে, এ সংক্রান্ত শুক্রবার (৮ নভেম্বর) প্রকাশিত ইসরাইলি মিডিয়ার প্রতিবেদন নিছকই গুজব ও মিথ্যা। আল মায়াদিন জানিয়েছে, ‘হামাসকে আর কাতারে থাকতে দেওয়া হবে না বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে প্রকাশ করা খবরগুলো ডাহা মিথ্যা’। আল-মায়াদিনের সূত্রগুলো জানিয়েছে, এই ধরনের মিথ্যা দাবি নিছকই ইসরাইলি সরকারের একটি কূটকৌশল। যা মূলত হামাসের ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের শেহাব নিউজ এজেন্সিও হামাসের এক সূত্রের বরাতে একই ধরনের

মন্তব্য করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ইসরাইলি ও মার্কিন গণমাধ্যমে প্রচারিত এ খবর মিথ্যা যে, কাতার হামাস নেতাদের জানিয়েছে যে তারা আর সেখানে থাকতে পারবেন না। ইসরাইলের হিব্রু ভাষার সরকারি সম্প্রচার ক্যান নিউজ দাবি করেছিল যে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কাতার এই পদক্ষেপ নিয়েছে। সিএনএনও একই ধরনের দাবি করেছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান