দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন। গত সোমবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। এর আগে জানানো হয়েছিল বৃহস্পতিবার রাষ্ট্রপতি পাবনা আসবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি আজ সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুরে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বেলা সাড়ে ১১টায় কালাচাঁদপাড়ার জুবলী ট্যাঙ্কের বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতে সার্কিট হাউসেই থাকবেন। সফরের শেষ দিন

কাল রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!