অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
পৃথিবীর দক্ষিণ মেরু বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকার বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে– এমন খবর নতুন নয়। তবে এর ভয়াবহতা সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন খবর হয়। এ পরিবর্তনের প্রভাব হতে পারে বিশ্বব্যাপী ও সুদূরপ্রসারী। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে বড় ধরনের অগ্রগতি না হলে অ্যান্টার্কটিকার এ পরিবর্তন দূরবর্তী অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন মহাদেশে গুরুতর প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের (ইউএনএসডব্লিউএ) বিজ্ঞানীদের ও অস্ট্রেলিয়ার সব প্রধান অ্যান্টার্কটিক বিজ্ঞান প্রতিষ্ঠানের গবেষকদের দ্বারা নেচারে প্রকাশিত নতুন গবেষণা থেকে এ সতর্কতা এসেছে। দলটি দেখেছে, অ্যান্টার্কটিকাজুড়ে এখন একসঙ্গে একাধিক বৃহৎ আকারের পরিবর্তন ঘটছে। এ প্রক্রিয়াগুলো ‘আন্তঃসংযুক্ত’, জলবায়ু ব্যবস্থা, সমুদ্রপৃষ্ঠ ও বাস্তুতন্ত্রের ওপর

বিশ্বব্যাপী চাপ তীব্রতর করছে। গবেষকরা পশ্চিম অ্যান্টার্কটিক বরফের চাদরকে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেঙে পড়ার চরম ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করেছেন। এর সম্পূর্ণ পতন বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তিন মিটারেরও বেশি বাড়িয়ে দিতে পারে, যা উপকূলীয় জনসংখ্যা ও বিশ্বব্যাপী প্রধান শহরগুলোকে বিপন্ন করে তুলবে। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক বিভাগের প্রধান বিজ্ঞানী ও গবেষণার প্রধান লেখক ড. নেরিলি আব্রাম সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা ‘আগামী প্রজন্মের জন্য বিপর্যয়কর পরিণতি’ নিয়ে আসবে। তিনি বলেন, ‘অ্যান্টার্কটিকার বরফ, মহাসাগর ও বাস্তুতন্ত্রজুড়ে ইতোমধ্যেই দ্রুত পরিবর্তন শনাক্ত করা হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রতিটি ডিগ্রির সঙ্গে এটি আরও খারাপ হতে চলেছে।’ ড. আব্রামের মতে, অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের তীব্র হ্রাস

আরেকটি উদ্বেগজনক সংকেত। বরফের ক্ষয় আরেকটি আকস্মিক পরিবর্তন, যার বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে। এর মধ্যে আছে– অ্যান্টার্কটিকার চারপাশে ভাসমান বরফের তাকগুলোকে ঢেউচালিত পতনের জন্য আরও সংবেদনশীল করে তোলা। দক্ষিণ মহাসাগরে বরফের হ্রাস ইঙ্গিত দেয় যে, পুরো ব্যবস্থা আগে ধারণার চেয়ে ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। অস্ট্রেলিয়াসহ বিশ্বের নানা স্থানে প্রভাব এ গবেষণার সহলেখক অস্ট্রেলিয়ান সেন্টার ফর এক্সিলেন্স ইন অ্যান্টার্কটিক সায়েন্সের অধ্যাপক ম্যাথিউ ইংল্যান্ডের ব্যাখ্যা, অ্যান্টার্কটিকের এ দ্রুত পরিবর্তন অস্ট্রেলিয়ার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এর পরিণতিগুলোর মধ্যে রয়েছে– সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যা উপকূলীয় সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে। দক্ষিণ মহাসাগর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করতে কম সক্ষম

হবে। ফলে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন এলাকায় উষ্ণতা বাড়বে।’ সূত্র: সায়েন্স ডেইলি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ