চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
চীনের নৌবহরে তৃতীয় রণতরী হিসেবে যুক্ত হয়েছে ফুজিয়ান। এটি কয়েক ধরনের যুদ্ধবিমান বহনে সক্ষম। রণতরীর নিয়ন্ত্রণভার নৌবাহিনীর কাছে হস্তান্তরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সমুদ্রবন্দরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। চীনের গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে গতকাল শুক্রবার এএফপি এ খবর জানিয়েছে। সম্প্রতি চীনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ হাতে নেন শি। ফুজিয়ানের নৌবহরে যুক্ত হওয়ার বিষয়টিকে এ উদ্যোগে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শি দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা ও তাইওয়ানের সঙ্গে চলমান অস্থিরতায় বাড়তি সুবিধা পেতে নৌবাহিনীর আধুনিকায়ন করতে চান। অনুষ্ঠানের পর শি জিনপিং ফুজিয়ানে আরোহণ করেন। তাঁকে রণতরীটির যুদ্ধ-সক্ষমতা সম্পর্কে তথ্য দেওয়া

হয়। পাশাপাশি, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেমের নির্মাণ ও কার্যকারিতা নিয়েও তাঁকে ব্রিফ দেওয়া হয়। সরকারি গণমাধ্যম সিসিটিভির প্রকাশ করা ছবিতে বন্দরের অনুষ্ঠানে শি ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যান্য শীর্ষ নেতাকে যোগ দিতে দেখা যায়। নৌ আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চলছে। বিশ্লেষকরা মনে করেন, ফুজিয়ান এ লড়াইয়ে চীনকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ