ইলিশ ধরতে গিয়ে ৮ জেলের কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

ইলিশ ধরতে গিয়ে ৮ জেলের কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে আট জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযান চালিয়ে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিরাতখোল গ্রামের আবুল শেখের ছেলে মোতালেব, একই উপজেলার দেলুয়া গ্রামের গফুর শেখের ছেলে আবু হাসান, আবু সামার ছেলে আবু হানিফ, বারেক মোল্লার ছেলে মামুন মোল্লা, নজরুলের ছেলে মনিরুল, মান্নানের ছেলে রফিক, আরিফ ও এলাহি আকন্দের ছেলে শহিদ। টাঙ্গাইলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, আটককৃত জেলেদের জালের দৈর্ঘ্য প্রায় ১০ হাজার মিটার। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে

ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, জেলার সদর উপজেলায় কাকুয়া, কাতুলি ও হুগড়া ইউনিয়নের যমুনা নদী এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ আটজন জেলেকে আটক করে তাদের প্রত্যেকেই ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক