ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ |
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে; যাতে ১৩ জন আমেরিকান সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। খবর প্রেস টিভির। বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযানে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা ২৯১টিতে পৌঁছেছে, যার ফলে ১৩ জন আমেরিকান সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইরাকি গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণের ব্যাপারেও সতর্ক করে দিয়েছে। বিবৃতিতে তারা আরও জানায়, বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন

জনগণের উপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। ইহুদিবাদী এবং আমেরিকানরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী যে কোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী এবং ঘাঁটি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে