ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো সংঘাত বা যুদ্ধ পছন্দ না করলেও, চলমান ইরান যুদ্ধে তিনি আমেরিকার পাশেই আছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, ঈশ্বর ভালো এবং তিনি চান মানুষের যত্ন নেওয়া হোক, আর সেই জায়গা থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে ট্রাম্প বিশ্বাস করেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে একে ‘অন্যতম সেরা সামরিক সময়’ হিসেবে অভিহিত করেন।

তিনি দাবি করেন, যদিও যুদ্ধ কোনো সুখকর বিষয় নয় এবং তিনি নিজে বা ঈশ্বর কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত নন, তবুও বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার খাতিরে মার্কিন অবস্থান সঠিক। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের দাবি না মানে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিক মহলে এই ধরনের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন এবং যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় অনুষঙ্গ টেনে এনে মার্কিন জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়