ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ |
ইরানের দিকে আরও একটি মার্কিন সামরিক নৌবহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আইওয়ায় দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় ইরানকে উদ্দেশ করে বলেন, ‘চুক্তি করুন’। বুধবার (২৮ জানুয়ারি) জেরুজালেম পোস্টের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, জুন মাসে ‘অপারেশন মিডনাইট হ্যামারের’ মাধ্যমে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। মানুষ ২২ বছর ধরে এর অপেক্ষায় ছিল। তারা মাত্র এক মাস দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির। তিনি বলেন, এখন ইরানের দিকে আরেকটি সুন্দর নৌবহর ভেসে যাচ্ছে। আমি আশা করি তারা এবার চুক্তি করবে। এর আগে শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কড়া নজর রাখছে এবং একটি বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা বহুদিনব্যাপী সামরিক প্রস্তুতি মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ার লক্ষ্য হলো সামরিক সম্পদ ও জনবলের দ্রুত মোতায়েন সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য পরিস্থিতিতে দ্রুত ও নমনীয় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা। এর আগে রোববার সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষামূলক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সোমবার দ্য জেরুজালেম পোস্ট-কে দেওয়া এক

বিবৃতিতে মার্কিন সূত্র নিশ্চিত করে যে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী বহরটি ভারত মহাসাগরে সেন্টকমের আওতাধীন জলসীমায় পৌঁছেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বহরের সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড় বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’