ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে তুরস্ক তা কোনোভাবেই মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার ৪ঠা মার্চ এবং দ্বিতীয়বার ৯ই মার্চ। উভয় ক্ষেত্রেই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে তুর্কি প্রতিরক্ষা বাহিনী। সোমবার সর্বশেষ অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোগান। ১৯৫২ সালে ন্যাটো সদস্যপদ পাওয়া

তুরস্কের প্রেসিডেন্ট জানান, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যুদ্ধে সরাসরি কোনো পক্ষ না হয়েও তুরস্ক সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে। ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে কারও কোনো লাভ হবে না এবং আঙ্কারা এ ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না। এ সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শতাধিক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকও প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে এরদোগানের অভিযোগের জবাবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে