ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান
ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ
সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প
বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন
পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: ফার্স নিউজ
ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত: পেন্টাগন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা
ইরান যুদ্ধ চলাকালে নিহত সপ্তম মার্কিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত সপ্তাহে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর ওই মার্কিন সেনা সদস্য মারা যান। এর ফলে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন।
আজ সোমবার মার্কিন সামরিক বাহিনী জানায়, নিহত ওই সেনা সদস্য হলেন আর্মির সার্জেন্ট বেঞ্জামিন এন. পেনিংটন (২৬), তিনি কেনটাকির গ্লেনডেল এলাকার বাসিন্দা। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে আহত হওয়া পেনিংটন যুক্তরাষ্ট্রের আর্মি স্পেস অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের অধীনস্থ ১ম স্পেস ব্যাটালিয়ন, ১ম স্পেস ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল এক্স এ দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, “গত রাতে
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি শাসনব্যবস্থার প্রাথমিক হামলার সময় আহত হওয়া এক মার্কিন সেনা সদস্য মারা গেছেন। ১ মার্চ সৌদি আরবে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়েছিলেন।” এই সেনা সদস্যের মৃত্যুর খবর আসে তার একদিন পর, যখন গত সপ্তাহে কুয়েতে নিহত ছয় মার্কিন সেনার মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার এয়ার ফোর্স বেসে তাদের মরদেহ আনা হলে সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এবং নিহত সেনাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: সিএনএন