ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত
২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট
দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর
তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে
অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
ইমরানের ‘আইডল’ বঙ্গবন্ধু ইমরান খানের মুখে প্রশংসা, পাক সেনাবাহিনীর চোখে বঙ্গবন্ধু ‘গদ্দার’
পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘গদ্দার’ বা বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র (ডিজি আইএসপিআর) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা (ইমরান খান) শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা প্রভাবিত।
সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, "তার (ইমরান খানের) মিডিয়া এবং টুইটগুলো অনুসরণ করুন। দেখুন সে এই দেশের (পাকিস্তানের) একজন চিহ্নিত ‘গদ্দার’ শেখ মুজিবুর রহমানের দ্বারা কতটা প্রভাবিত। সে বারবার তাকে উদ্ধৃত করে এবং তার উদাহরণ দেয়।"
মূলত, পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বিভিন্ন সময়ে তার বক্তব্যে ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে আনেন। নির্বাচনে জিতেও শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দেওয়ার ঐতিহাসিক ভুলের সঙ্গে তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতির তুলনা করেন। ইমরান খানের মুখে বঙ্গবন্ধুর এই উদহারণ দেওয়াকে ভালোভাবে নেয়নি দেশটির সেনাবাহিনী, যার বহিঃপ্রকাশ ঘটল ডিজি আইএসপিআর-এর এই বক্তব্যে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাকিস্তান রাষ্ট্রযন্ত্র এখনো অস্বীকার করে আসছে, যা দেশটির সেনাবাহিনীর এই মুখপাত্রের বক্তব্যে আবারও স্পষ্ট হলো।