‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি মৃত্যুর পর কাল্টে পরিণত, সরকার তার আদর্শ উদ্‌যাপন করছে’: ভারতীয় গণমাধ্যম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫

‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি মৃত্যুর পর কাল্টে পরিণত, সরকার তার আদর্শ উদ্‌যাপন করছে’: ভারতীয় গণমাধ্যম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ |
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান গনি হাদি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তীব্র সমালোচনা করেছেন কলামিস্ট এস এম ফাইয়াজ হোসেন। প্রতিবেদনে হাদিকে কেন্দ্র করে গড়ে ওঠা জনআবেগ এবং ড. মুহাম্মদ ইউনূসের সরকারের গৃহীত পদক্ষেপের কঠোর নিন্দা জানানো হয়েছে। ফাইয়াজ হোসেন তার কলামে দাবি করেন, মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র বাংলাদেশে এক ধরনের ‘উপাসকগোষ্ঠী’ বা ‘কাল্টে’ (Cult) পরিণত হয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক একটি সরকারি ছুটি ঘোষণা এবং হাদির স্বপ্ন পূরণের অঙ্গীকারের প্রসঙ্গ টেনে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। উক্ত প্রতিবেদনে ওসমান গনি হাদি সম্পর্কে ফাইয়াজ হোসেন বলেন, “হাদীর স্বপ্নগুলো আসলে

কী ছিল? তার পুরনো ভিডিওগুলো দেখুন। হাদী ছিলেন একজন নারীবিদ্বেষী ও চরমপন্থী, যিনি নারীর যৌনাঙ্গ নিয়ে অশালীন বক্তব্যের জন্য কুখ্যাত ছিলেন।” তিনি আরও অভিযোগ করেন, জীবিত অবস্থায় ইনকিলাব মঞ্চের এই নেতা জনতার সহিংসতা (মব) ও মৌলবাদিতার প্রতীক হয়ে উঠেছিলেন। কলামিস্টের ভাষায়, “মৃত্যুর পর এমনকি সরকারও এখন তার আদর্শ উদ্‌যাপন করছে।” ভারতীয় এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে ওসমান গনি হাদির ভূমিকা এবং তাকে ঘিরে সরকারি ও সামাজিক অবস্থান নিয়ে কলামিস্টের এই নেতিবাচক পর্যবেক্ষণটি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। (সূত্র: দ্য প্রিন্ট)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!