ইতালিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ত্রুটি, আটকা ২৬২ যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

ইতালিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ত্রুটি, আটকা ২৬২ যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালির রোম থেকে ঢাকা আসার ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। ত্রুটির কারণে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে ফ্লাইটটি গ্রাউন্ডেড করে রাখা হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি রোম থেকে উড্ডয়নের কথা ছিল। এ ঘটনায় আটকা পড়েছেন ফ্লাইটের ২৬২ জন যাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে। বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর সোমবার বলেন,

ফ্ল্যাপের ত্রুটির কারণে উড়োজাহাজটির সমস্যা হয়েছে। এ কারণে রোম থেকে ঢাকার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারানোর কাজ করবেন প্রকৌশলীরা। একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা