ইজতেমা ময়দানে নিরাপত্তা বাড়িয়েছে জুবায়েরপন্থিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

ইজতেমা ময়দানে নিরাপত্তা বাড়িয়েছে জুবায়েরপন্থিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের পর টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে নিরাপত্তা জোরদার করেছে তাবলিগের জুবায়েরপন্থিরা। আগে থেকেই ইজতেমা ময়দান তাদের নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার বিকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, মূল ফটক বন্ধ রেখে জুবায়েরপন্থিরা পাহারা দিচ্ছেন। মূল ফটকে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে তাদের। বিশ্ব ইজতেমা ময়দানের প্রধান ফটকে বিদেশী মেহমানদের গেটের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মো. এরফান আলী (৭০), মোবারক হোসেন (৭০), মাহবুবুর রহমান (৫৭) ও খোকন মিয়া (৪৬)। তারা বলেন, ময়দানে কোন ঝামেলা নেই, পরিবেশ সুন্দর। জুবায়েরপন্থি মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান বলেন, সমসাময়িক দিক বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার

হাবিবুর রহমান বলেন, নিরাপত্তার কোন ঝুঁকি নেই। পুলিশ সজাগ ও সচেতন আছে। এদিকে সামগ্রিক বিষয়ে অবস্থান জানাতে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন সাদপন্থি আলেমরা। হক্কানী উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ শাফী মাক্কী ও সাধারণ সাথীদের পক্ষে তৌহিদুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে সোমবার তাবলিগের দুই পক্ষকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলোচনা সভার আয়োজন করে সরকার। তবে এ আলোচনায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা অংশগ্রহণ করলেও মাওলানা জুবায়েরের অনুসারীরা অংশ নেননি। মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাদ অনুসারী মাওলানা মুয়াজ বিন নূর বলেন, আমরা টানা সাত বছর ইজতেমার মাঠসহ বিভিন্ন বিষয়ে বঞ্চিত হচ্ছি।

যারা আমাদের এতদিন বাধা দিয়ে আসছেন তাদেরকে (মাওলানা জুবায়ের অনুসারী দল) মন্ত্রণালয় থেকে দাওয়াত দেওয়া হলেও তারা আসেননি। তারা বাংলাদেশে এই বৈষম্য সৃষ্টি করে রেখেছে। এই না আসার মধ্যে দিয়ে তারা সরকারকে অবজ্ঞা করেছে। তারা বুঝাতে চেয়েছে তারা যা ইচ্ছা তাই করবে। অন্যদিকে মঙ্গলবার ঢাকার সমাবেশে জুবায়েরপন্থিদের পক্ষ থেকে বলা হয়, তাবলিগ জামায়াতের ইজতেমাকে কেন্দ্র করে যদি মাওলানা সাদ ও তার অনুসারীদের এদেশে আসতে দেওয়া হয়, তাহলে এই সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে। প্রসঙ্গত, আগামী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার

(৪ নভেম্বর) সচিবালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল। তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। তা ছাড়া কোন পক্ষ আগে ও কোন পক্ষ পরে করবে তা-ও এখনো চূড়ান্ত হয়নি। এমন আবহে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করে জুবায়েরপন্থিরা প্রতিপক্ষ সাদপন্থিদের প্রতিরোধে হুশিয়ারি দেয়। এর প্রতিবাদে সাদপন্থিরা বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!