ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা
ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ
আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের
বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প
অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর
উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার
ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। ওই সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা হযরত ইউসুফ (আঃ)-এর সমাধিতে নিয়ে যায় তারা।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ বৃহস্পতিবার এই তথ্য জানায়। তারা বলেছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। তারা ইহুদিদের সুরক্ষা দেয়।
মুসলিম ও ইহুদি উভয়ই ইউসুফ (আঃ)-কে সম্মান করে থাকে। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি বসতিস্থাপনকারীরা রামাল্লাহর পূর্বদিকের গ্রাম বুরকাতে হামলা চালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর পশ্চিমতীরে বেড়ে যায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচার নির্যাতন। তারা
প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালাচ্ছে।
প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালাচ্ছে।



