ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকি, প্রতিক্রিয়া জানাল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকি, প্রতিক্রিয়া জানাল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে আলোচনার জন্য কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, আমরা এতে বিশেষ কিছু দেখছি না। এর আগে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আলোচনার চাপ দিয়ে দেশটির ওপর উচ্চ কর, ট্যারিফ এবং নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন। ট্রাম্প নিষেধাজ্ঞার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য ইতোমধ্যেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে। ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনকে সমর্থন করার জন্য আরও পদক্ষেপ

নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না। শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে। এ ছাড়া গত ডিসেম্বরে তিনি ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে।’ এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা