ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে। প্রায় তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পক্ষে প্রচারণা চালিয়ে ট্রাম্প সোমবার ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে এ যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, তারা হয়তো একটি চুক্তি করতে পারে, হয়তো করতে নাও পারে। তারা চাইলে রাশিয়া হতে পারে, আবারও নাও হতে পারে। এ সপ্তাহের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি গতি করতে চান ট্রাম্প। জেলেনস্কির মুখপাত্র সেরগি নিখিফোরভ এএফপিকে বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী শুক্রবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের অবসরে ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প বলেন, যুদ্ধে অবসান ঘটাতে একটি

প্রস্তাব প্রস্তুত করার ফল তার বিশেষ দূত কিথ কেলোগকে শিগগিরই ইউক্রেনে পাঠাবেন। জেলেনস্কির দপ্তরের একটি সূত্র জানিয়েছে, কেলোগ ২০ ফেব্রুয়ারি ইউক্রেনে আসবেন, তবে তিনি কোথায় যাবেন তা বিস্তারিত জানানো হয়নি। এদিকে ট্রাম্প সমঝোতার পাশাপাশি নিজের লাভের কথাও তুলে ধরছেন। তিনি বলেন, ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিনিময়ে একটি লাভের প্রত্যাশা থাকতেই পারে। কিয়েভের প্রাকৃতিক সম্পদ, যেমন—বিরল খনিজ দিয়ে এর বিনিময় মূল্য দেওয়ার কথা ভাবা যেতে পারে। তিনি আরও বলেন, আমরা সেখানে এত টাকা ঢালছি, আর আমি বলেছি, আমি সেটা ফেরত চাই। আমি তাদের বলেছি, আমি সমপরিমাণ কিছু চাই, যেমন—৫০০ বিলিয়ন ডলারের বিরল খনিজ এবং তারা মূলত এতে সম্মত হয়েছে। ট্রাম্প যত দ্রুত সম্ভব এই

যুদ্ধের অবসান চাচ্ছেন। অন্যদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তিতে যাওয়ার আগে ওয়াশিংটনের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তার চাইছেন। কিয়েভ ভয় পাচ্ছে, যদি সমঝোতায় কঠোর সামরিক প্রতিশ্রুতি না থাকে—যেমন ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষী সেনা মোতায়েন—তাহলে এটি ক্রেমলিনকে নতুন আক্রমণের জন্য পুনরায় সংগঠিত হওয়া এবং পুনরায় অস্ত্রাগার গড়ে তোলার সময় ও সুযোগ করে দেবে। সোমবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি ইউক্রেনের জন্য বাস্তব শান্তি ও কার্যকর নিরাপত্তা নিশ্চয়তার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্কের নিরাপত্তা এবং অবশ্যই আমাদের সম্পদ সংহতি: শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো স্বাধীন বিশ্বের জন্য। তবে ট্রাম্প সমঝোতা চাইলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আগেও একে অপরের সঙ্গে সরাসরি আলোচনা থেকে বিরত ছিলেন এবং তাদের মধ্যে একটি চুক্তি সম্পাদনের জন্য কোনো ইতিবাচক উপায় নেই বললেই চলে। তবুও ট্রাম্প বলেন, তিনি যুদ্ধের সমাপ্তি ঘটাতে মধ্যস্থতা করতে চান। তবে দুই পক্ষকে আলোচনায় আনার কোনো বিস্তারিত প্রস্তাবনা এখনো দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং