ইংল্যান্ড সফরে ভারতের জয় দেখছেন শচীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

ইংল্যান্ড সফরে ভারতের জয় দেখছেন শচীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
ভারতের ইংল্যান্ড সফর সামনে রেখে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের ওপর পূর্ণ আস্থা রাখছেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তি এই ব্যাটার মনে করেন, গিল ইংল্যান্ডে ‘বিশেষ কিছু’ করে দেখাবেন এবং পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয় পাবে। সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘আমার পরামর্শ হবে—গিল যেন বাইরের কথায় কান না দেয়। কেউ বলছে সে আগ্রাসী নয়, কেউ বলছে সে বেশি রক্ষণাত্মক—এসব উপেক্ষা করা উচিত। সিদ্ধান্তগুলো যেন দলের পরিকল্পনা অনুযায়ী হয়, সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের মানুষ তো শুধু মতামত দেবে, মাঠে নামবে না। খেলোয়াড়দের আসল দায়িত্ব মাঠেই প্রমাণ করতে হয়।’ গিলকে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে, যেখানে একসময় খেলেছেন স্বয়ং শচীন এবং

পরে বিরাট কোহলি। এই পজিশনে ২৭৫ ইনিংসে ১৩,৪৯২ রান করা টেন্ডুলকার বলেন, ‘এই পজিশনে ব্যাট করাটাও একটা দায়িত্ব। তবে এটা প্রমাণ করে যে দলের আস্থা তার প্রতি আছে। তাকে নিজের খেলাটা খেলতে হবে, নিজের মতো করে এগিয়ে যেতে হবে।’ ইংল্যান্ডে নিজের দারুণ পারফরম্যান্সের অভিজ্ঞতা থেকে বর্তমান তরুণ ব্যাটারদের জন্য পরামর্শ দিয়ে শচীন বলেন, ‘ওভারহেড কন্ডিশন, উইন্ড এবং পিচ—এই তিনটি ব্যাপার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সামনে ডিফেন্স ভালো হলে, বাকি সবকিছু সহজ হয়ে যায়। হাত শরীরের কাছাকাছি রাখতে হবে, যাতে অপ্রয়োজনীয় শট খেলে বিপদে না পড়তে হয়।’ রিশভ পন্তের মতো ব্যাটারের ক্ষেত্রেও নিজের মত জানিয়েছেন টেন্ডুলকার বলেন, ‘আমি অধিনায়ক হলে নয়বার বলতাম,

‘তুমি নিজের খেলাটা খেলো। কিন্তু যখন ম্যাচ বাঁচানো দরকার, তখন একটু সংযমী হতে হবে। এক ঘণ্টা, কখনো দুই ঘণ্টা—যতক্ষণ দরকার, একটু ধৈর্য ধরতে হবে।’ ২০০৭ সালে ভারতের ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের স্মৃতিচারণ করে শচীন বলেন, ‘নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-০ তে জিতেছিলাম। সবাই মিলে অবদান রেখেছিল, বিশেষ করে জাহির খান। সিরিজ জয়ের পর লন্ডনের ওভালে ড্রেসিং রুমে আমরা যেভাবে উদযাপন করেছিলাম, সেই মুহূর্ত আজও মনে আছে। আশা করি, এবারও তেমন কিছু করতে পারবে দল।’ সিরিজের ভবিষ্যদ্বাণী দিতে গিয়ে টেন্ডুলকার বলেন, ‘আমি ৩-১ ভারতকেই এগিয়ে রাখছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল