আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানার বেশির ভাগ আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ পর্যন্ত ১০৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে মাত্র ৩৫ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারে অসহযোগিতার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে বলেন আদালত। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পাশাপাশি অসহযোগিতার বিষয়টি প্রসিকিউশনকে আবেদন আকারে দিতে বলেন। এছাড়া এদিন তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার

ছাত্র-জনতার আন্দোলনে ২০ জুলাই যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় প্রসিকিউশনের পক্ষে দুই মাসের সময়ের আবেদন করা হয়। এ মামলার অন্যতম আসামি পুলিশের ওয়ারী জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইমাম হাসান তাইম হত্যাকাণ্ডের ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার না হওয়ার বিষয়ে প্রসিকিউশনের কাছে জানতে চান। এ সময় প্রসিকিউটর সুলতান মাহমুদ জানান, এ মামলায় ৬ আসামির মধ্যে দুজন গ্রেফতার হয়েছেন। তদন্ত এখনো শেষ হয়নি। এজন্য সময়ের আরজি জানান তিনি। ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদনের অগ্রগতি বিষয়ে জিজ্ঞাসা করেন এবং

ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে সুলতান মাহমুদ বলেন, এ মামলার ভিকটিম ইমাম হাসান তাইমের ভাই রবিউল আমাদের কাছে একটি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, পরোয়ানা জারির পর আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের বিভিন্ন সংস্থার কাছে তিনি গিয়ে সহযোগিতা পাননি। এ বক্তব্য শুনে ট্রাইব্যুনালসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলেন। ট্রাইব্যুনাল এ সময় দুই মাস সময় দিয়ে বলেন, যদি এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামি গ্রেফতার না হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে। কোনো সমস্যা থাকলে ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে। প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ‘একজন আসামিকে (পুলিশের কর্মকর্তা) গ্রেফতার করতে গিয়েছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো

সহযোগিতা করেননি। ট্রাইব্যুনাল বলেন, আসামিকে কে ধরবে? তাহলে কিভাবে বিচার হবে? যারা কাজ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালকে আবেদন আকারে জানান। সরকারকে জানান। প্রয়োজনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’ একপর্যায়ে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ বলেন, কী তদন্ত হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সরকারকে বলেন, ব্যবস্থা নিতে। ট্রাইব্যুনাল বলেন, ১০৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে কতজন আসামি গ্রেফতার হয়েছে? এ সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ৩৫ জন। এরপর এ বিচারপতি বলেন, এত বড় একটি ঘটনা। প্রায় ২ হাজার মানুষ মারা গেছে। সেখানে মাত্র ৩৫ জন গ্রেফতার হয়েছে। শুনানি নিয়ে ট্রাইব্যুনাল কী

কারণে আসামি গ্রেফতার হচ্ছে না, তার কারণ উলে­খ করে প্রসিকিউশনকে একটি আবেদন দাখিল করতে নির্দেশ দেন। একই সঙ্গে যাত্রাবাড়ীর এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা