ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর!
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?
আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে
ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা
ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান
আলেমদের তত্ত্বাবধানে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা
আলেমদের নেতৃত্বাধীন শুরায়ী নেজামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা এবার দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, শুরায়ী নেজামের অধীনে শুধুমাত্র এক পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, সাদপন্থীদের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হবে না। এখন পর্যন্ত তাদের নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।
এদিকে, শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে
বিদেশি মেহমানরা ইজতেমা স্থলে আসতে শুরু করেছেন।
বিদেশি মেহমানরা ইজতেমা স্থলে আসতে শুরু করেছেন।



