আর বিতর্কে আগ্রহ নেই ট্রাম্পের, রিপাবলিকান শিবিরে হতাশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৪

আর বিতর্কে আগ্রহ নেই ট্রাম্পের, রিপাবলিকান শিবিরে হতাশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৪ |
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিদ্বন্দ্বী দুদলের প্রার্থীদের নির্বাচনি বিতর্ক অনুষ্ঠান। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি নির্বাচনি বিতর্কে জয় লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। কমলার নৈপুণ্যে স্পষ্টতই সন্তুষ্ট তার নির্বাচনি প্রচারশিবির। এখন তারা ট্রাম্পের সঙ্গে কমলার দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বানও জানিয়েছেন। তবে এ আহ্বানে সাড়া দিতে আগ্রহী নন ট্রাম্প। এমনটাই বলছে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজক এবিসি নিউজ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ‘তিনি বিতর্কে জিতেছেন বলে তার আর বিতর্ক করার দরকার নেই। কমলা হেরেছেন তাই আবারও বিতর্ক চাচ্ছে তার (কমলার) দল।’ এক কথায় দ্বিতীয় বিতর্ক এড়াতে কমলার বিজয়কেও

মানতে নারাজ ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়েছে, আগামী মাসে পরবর্তী বিতর্ক আয়োজনের পরামর্শ দিয়েছেন কমলার প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন। তিনি বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প কি রাজি? এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও আর কোনো বিতর্কের প্রয়োজন নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এটা আমার সেরা বিতর্কগুলোর একটি ছিল বলেই আমি মনে করছি। বোধহয় এখন পর্যন্ত এটাই শ্রেষ্ঠ। আমার দিক থেকে আর আগ্রহের দরকার নেই। কারণ আমার সন্ধ্যাটা তো অসাধারণ গেছে।’ এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলা হয় ট্রাম্প সমর্থক। সেই ফক্স নিউজই কামালাকে জয়ী বলেছে। ভোটারদের মতামতের ভিত্তিতেও কমলাই জয়ী

বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও সিএনএনও। তবে প্রথম বিতর্কে জো বাইডেনকে ঘায়েল করলেও এবার কমলাকে মোকাবিলায় অনেকটা ব্যর্থ ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন। অপরদিকে প্রেসিডেন্ট হিসাবে প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে দেশের অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণিকে শক্তিশালী করার ওপর জোর দেওয়ার কথা জানান ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। হতে চান সব জনগণের প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের পারফরম্যান্সে রিপাবলিকান পার্টি সদস্য, দাতা ও উপদেষ্টাদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, কমলার সঙ্গে বিতর্কে তালগোল পাকিয়ে ফেলেছেন ট্রাম্প। বিতর্কে ট্রাম্পের পারফরম্যান্সকে ‘দুর্বল’ অভিহিত করে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘বিতর্কে একটা সুযোগ

হাতছাড়া হয়ে গেল। তিনি লক্ষ্যে স্থির থাকতে ব্যর্থ হয়েছেন। ফলে মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারিয়েছেন।’ ৫৯ বছর বয়সি কমলা তার সুচিন্তিত বক্তব্যে প্রায় পুরোটা সময় ৭৮ বছর বয়সি ট্রাম্পকে কোণঠাসা করে রেখেছিলেন। সাবেক প্রেসিডেন্টের আইন লঙ্ঘনমূলক বিভিন্ন কাজ ও ওভাল অফিসে বসার যোগ্যতা নিয়ে ক্রমাগত প্রশ্ন করে ট্রাম্পকে রক্ষণাত্মক অবস্থানে নিয়ে যান কমলা। ট্রাম্পের সাবেক মিত্র ও বর্তমান সমালোচক ক্রিস ক্রিস্টি বলেছেন, ‘হ্যারিসের প্রস্তুতি ছিল চমৎকার। কিন্তু ট্রাম্পের এখানে ঘাটতি দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে রিপাবলিকান পার্টির ৬ জন ডোনেটর ও ট্রাম্পের ৩ উপদেষ্টা বলেছেন, বিতর্কে কমলা হ্যারিস জিতেছেন। আর ট্রাম্প তার বক্তব্যে স্থির থাকতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়

দফা বিতর্কে ট্রাম্পের অংশ নেওয়া উচিত হবে কিনা সে ব্যাপারে ২ জন দাতা অনিশ্চয়তায় আছেন। একজন বলেছেন, এটি আসলে নির্ভর করবে ট্রাম্পের প্রস্তুতিতে সহায়তাকারীদের আত্মবিশ্বাসের ওপর। অন্য দুই দাতা আবার মনে করছেন, রিপাবলিকান শিবিরে উদ্যম ফিরে পেতে আরেক দফা বিতর্ক প্রয়োজন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা) প্রথম নির্বাচনি বিতর্কে মুখোমুখি হন কমলা ও ট্রাম্প। ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজক ছিল মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। বিতর্কের সঞ্চালনা করেছেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কের টেলিভিশন দর্শক ছিল প্রায় ৬ কোটি ৭১ লাখ। অবশ্য

অনলাইন দর্শকের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে আর কোনো বিতর্কের ঘোষণা এখন পর্যন্ত নেই। তবে আগামী ১ অক্টোবর কমলার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালেজ এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিবিএস নিউজ ওই বিতর্ক আয়োজন করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের