আর্জেন্টিনার বিপক্ষে ‘যা আছে সব নিয়ে’ মাঠে নামবে ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

আর্জেন্টিনার বিপক্ষে ‘যা আছে সব নিয়ে’ মাঠে নামবে ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
এক-দুই বছর নয়, পাক্কা অর্ধযুগ ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয় নেই ব্রাজিলের। এমনকি এই সময়ে আর্জেন্টিনার জালেই কোনো বল প্রবেশ করাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সে ধারা ভাঙতে চান ব্রাজিলিয়ান ইনফর্ম উইঙ্গার রাফিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে দিয়েছেন জ্বালাময়ী ভাষণ। সেখানে প্রতিজ্ঞার সুরে বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’ তবে ব্রাজিলের জন্য যে কাজটি মোটেই সহজ হবে না, তা সাম্প্রতিক অতীতে চোখ বুলালেই বুঝতে বাকি থাকে না। গত ছয় বছরে দুই দল চারবার মুখোমুখি হয়েছে, এর মধ্যে তিন ম্যাচে

হেরেছে ব্রাজিল এবং ড্র করেছে অন্যটি। বাংলাদেশ সময় আগামীকাল ২৬ মার্চ ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগে ফর্মে রয়েছেন রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোর মতো তারকারা। ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষভাবে অর্থবহ। কারণ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর আর্জেন্টিনার এই উপলক্ষ্য নস্যাৎ করতেই বদ্ধপরিকর সেলেসাওরা। এদিকে রাফিনিয়া যেখানে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তেঁতে রয়েছেন, সেখানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি মাথা ঠাণ্ডা রাখছেন। তার ভাষায়, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা

বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী