আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হওয়ার পর আর্জেন্টিনার ফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত ছিল। প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে দলটি। তবে, ফাইনালে সামনে পায় বাংলাদেশকে। যারা গোটা টুর্নামেন্টে একক আধিপত্য বিস্তার করে জায়গা করে নেয় ফাইনালে। আর সেখানে আজ শুক্রবার (৪ এপ্রিল) আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। বিপুল ভোটে জিতে নিয়েছে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’- এর শিরোপা। ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ স¤প্রতি আয়োজন করে ফেসবুক ফলোয়ার্স কাপ। ৬৪টি দেশ অংশগ্রহণ করে সেখানে। নকআউট সিস্টেমের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়। যেখানে বিজয়ী নির্ধারিত হয় রিয়্যাকশনের মাধ্যমে। পুরো আসরে বাংলাদেশের প্রতীক ছিল ‘লাভ’ রিয়্যাকশন। ফাইনালেও বাংলাদেশের পক্ষে প্রতীক রাখা হয় ‘লাভ’, আর্জেন্টিনার ‘কেয়ার।’ ফেসবুকের

সেই খেলায় শুরু থেকেই বাংলাদেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর ভোটে এগিয়ে যায় লাল-সবুজ পতাকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই স্পষ্ট হয় কে জিততে চলেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালের পোস্টারে রিয়্যাকশন পড়েছে প্রায় ৮ লাখ (যা বাড়বে ২৪ ঘণ্টা শেষে)। যাতে বাংলাদেশের পক্ষে ভোট ৭ লাখ ৭৬ হাজারের বেশি। আর্জেন্টিনা পেয়েছে ১৬ হাজার ভোট। যার অধিকাংশই আবার বাংলাদেশিদের দেওয়া। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ভক্তক‚লের বড় অংশ বাংলাদেশি। তবে ব্যাপার যখন দেশের, ভক্তরা বেছে নিয়েছে লাল-সবুজ পতাকাকেই। চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশ হারায় ব্রাজিলকেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে চার লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, সোয়া কোটি টাকা অর্থদণ্ড মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের