ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’
‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের
ইরান সংঘাতে চাপের মুখে পড়া তেলসমৃদ্ধ অর্থনীতিতে ডলার তারল্য নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের করা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে অ্যামেরিকা।
সিএনবিসিকে দেওয়া মঙ্গলবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এ তথ্য।
ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃক মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।’
পরে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি সত্যি অবাক হয়েছি তাদের এ ধরনের সহায়তা প্রয়োজন কারণ তারা সত্যিই ধনী দেশ।
‘তবে তারা সত্যিই অ্যামেরিকার ভালো বন্ধু। যদি আমি তাদের কোনো সহায়তা করতে পারি, অবশ্যই করব।’
গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব দেন আরব
আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় ধরনের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অ্যামেরিকার কাছে এ প্রস্তাব রাখেন তিনি। খনিজ তেল রপ্তানির মধ্য দিয়ে শীর্ষ ধনী হওয়া এ দেশ, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর থেকে বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হয়েছে। ওমান উপসাগর দিয়ে তেল রপ্তানি করতে পারলেও, তা খুব সীমিত। এ অবস্থায় আমদানি, বিনিয়োগ ও দেশীয় মুদ্রা দিরহামের স্থিতিশীলতা বজায় রাখতে ডলার তারল্য ধরে রাখতে চায় দেশটি।