আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
আগের ম্যাচেই এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে শেষ রক্ষাটা হলেও দ্বিতীয় ম্যাচে তা হলো না। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেই বসল লিটন দাসের দল। বাংলাদেশের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য নানা চড়াই উতরাইয়ের পর আমিরাত টপকে গেছে ১ বল আর ২ উইকেট হাতে রেখে। টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে নামে। তবে শুরু থেকেই সফরকারীরা ছিল আক্রমণাত্মক। তানজিদ হাসানের ৩৩ বলে ৫৯, লিটনের ৩২ বলে ৪০, হৃদয়ের ২৪ বলে ৪৫ রান ও শেষ দিকে জাকের আলীর ৬ বলে ১৮ রানে ভর করে ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট খুইয়ে করে ২০৫। এটি টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ পর দলীয় দুই শ ছাড়ানো

ইনিংস ছিল বাংলাদেশের। আমিরাতের জাওয়াদউল্লাহ ৪৫ রানে নেন ৩ উইকেট, অভিষিক্ত সগীর পান ২ উইকেট। জবাবে শুরু থেকেই দাপট দেখায় আমিরাত। ওয়াসিম ও জুহাইবের উদ্বোধনী জুটিতে আসে ১০৭ রান। ওয়াসিম করেন ৫২ বলে ৮২ রান। মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে বাংলাদেশ। তবে এ জুটি ভাঙতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খাদের কিনারেও চলে যায়। এক পর্যায়ে ১১ বলে প্রয়োজন ছিল ২৯ রান। সেখান থেকে ম্যাচে ফেরে আমিরাত। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান, যেখানে তানজিমের একটি ওয়াইড ও একটি নো বল ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত হায়দার আলীর ২ রানে ম্যাচ জিতে নেয় আমিরাত। ম্যাচে বাংলাদেশের বোলিং ছিল অনিয়ন্ত্রিত—ডট বলের

অভাব, ক্যাচ মিস, ও গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত রান দিয়েই হারকে ডেকে আনে তারা। শরীফুল পান ২ উইকেট, রিশাদ ও তানভীর একটি করে। এই হারের ফলে সিরিজে সমতা ফেরে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, একই ভেন্যু শারজাহতে। দ্বিতীয় ম্যাচে এই হারের পর এখন প্রথমবারের মতো এই ফরম্যাটে আমিরাতের কাছে সিরিজ হারের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন