আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
দেশের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিতভাবেই তারিখ-পরিবর্তনের গল্পে জর্জরিত। মৌসুম শুরু হওয়ার ঠিক এক মাস আগে এসে বিপিএল নিলাম ঘিরে যে স্থিরতা আসার কথা ছিল, তার ঠিক উল্টো দৃশ্যই তৈরি হয়েছে আবারও। সূচি প্রকাশ, ফ্র্যাঞ্চাইজি যাচাই-বাছাই—সবশেষে এসে নিলামের তারিখটি স্থির থাকবে—এমন প্রত্যাশায় ছিলেন সংশ্লিষ্ট সবাই। কিন্তু শেষে এসে জানা গেল, নির্ধারিত দিনেও বসছে না বিপিএলের নিলাম। প্রথমে চলতি মাসের ১৭ তারিখ নিলাম হওয়ার কথা ছিল। পরে তা সরিয়ে আনা হয় ২১ নভেম্বর। এরপর আবার ঠিক হয় ২৩ নভেম্বর, যেটি নেওয়া হয়েছিল ‘চূড়ান্ত’ ধরেই। কিন্তু শেষ মুহূর্তে বিসিবির একজন শীর্ষ পরিচালকের বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে—২৩ তারিখেও নিলাম হচ্ছে

না। বোর্ডের পরিচালকরা দিনভর বৈঠকে বসছেন নতুন তারিখ চূড়ান্ত করতে। তবে এর পেছনের প্রধান কারণটি পরিষ্কার—ব্যাংক গ্যারান্টি নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির বড় ধরনের জটিলতা। জানা গেছে, একাধিক দল প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টি জমা দেখাতে না পারায় নিলামের প্রস্তুতি এগোতে পারেনি। ফলে পুরো প্রক্রিয়াই আটকে গেছে। এবার ড্রাফট নয়, দীর্ঘদিন পর বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি। এ কারণে বোর্ড বিদেশি বিশেষজ্ঞ আনার পরিকল্পনাও সাজিয়েছিল। কিন্তু গ্যারান্টি–সংক্রান্ত ঝামেলা সব প্রচেষ্টাকে আটকে দিয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ১২তম বিপিএল মাঠে গড়ানোর সম্ভাব্য ঘোষণা থাকলেও নিলাম অনিশ্চিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—টুর্নামেন্টের দিনক্ষণ কি আবারও বদলাবে? এখন অপেক্ষা কেবল নতুন নিলাম–তারিখ ঘোষণার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম