আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ |
আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার দিকে) ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলে। আফগান সরকারি সংবাদ সংস্থা বাখতার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ একাধিক প্রদেশে আঘাত হানে। এতে অন্তত ৭৩০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সামাঙ্গান ও বালখ প্রদেশে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি ও আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে। বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফেও হতাহতের খবর পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক স্থাপনা রওজা মোবারক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে

বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া বাগলান প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাদাখশান প্রদেশের শহর-ই-বোজর্গ জেলার চোগানি গ্রামে প্রায় ৮০০টি ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে, মাটির ২৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সব হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে, যাতে আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায়। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কর্মীরাও অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে