আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পায় টাইগাররা। ২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। ৫ বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবলধোলাই করল টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে বোলাররা নাগালে রাখে আফগানদের। ৯ উইকেট তুলে নিয়ে আটকে রাখে ১৪৩ রানে। জবাবে সাইফ হাসানের ব্যাটে ভর করে ১২ বল থাকতে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন

ম্যাচেই জিতে দম্ভ দেখানো আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলীর দল। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় শারজাহতে রোববার বঁ হাাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে নেমেছিল বাংলাদেশ। সাইফউদ্দিন-নাসুমরা কাটার মাস্টার ফিজের অভাব বুঝতে দেননি। প্রথম ৬ ওভারে তিনটি এবং ৯৮ রানে আফগানদের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেখান থেকে দারভিশ রাসুলি ও মুজিব উর লড়াই করার পুঁজি এনে দেন। শুরুতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭) ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। পরেই নাসুম আহমেদের বলে শামীম হোসেনের হাতে দারুণ ক্যাচে হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১২)। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন সাইফউদ্দিন। পরে আজমতুল্লাহ ওমরজাই (৩) ও মোহাম্মদ নবী (১) ব্যর্থ হয়ে ফেরেন।

আশা দেওয়া সাদিকুল্লাহ আতাল ২৮ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে আফগানরা। টিকে ছিলেন চারে নামা দারভিশ রাসুলি। তিনি নবম ব্যাটার হিসেবে ২৯ বলে ৩২ রান করে সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। মুজিব উর ১৮ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি চারটি চার মারেন তিনি। জবাবে ওপেনিংয়ে ২৪ রানের জুটি পায় বাংলাদেশ। পারভেজ ইমন ১৬ বলে ১৪ রান করে ফিরে যান। অন্য ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলেন। তানজিদ ৩৩ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রান করে আউট হন।

৩০ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাকের আলী। ওই জুটিতে ১১ বলে ১০ রানের অবদান ছিল তার। পরের বলে শামীম পাটোয়ারি গোল্ডেন ডাক মেরে ফিরলে ম্যাচ কঠিন হওয়ার শঙ্কা জাগে। কিন্তু সাইফ ও নুরুল হাসান সহজে ম্যাচ শেষ করেন। ম্যাচ সেরা হওয়া সাইফ ৩৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার আসলেও ছক্কা আসে সাতটি। সোহান ৯ বলে ১০ রানের হার না মানা ইনিংস খেলেন। বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাসুম ও পেসার তানজিম সাকিব সমান ৪ ওভারে ২৪ করে রান দিয়ে ২ উইকেট নেন। সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ

হোসেন কিছুটা খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৩৩ ও ৩৯ রান দিয়ে ১টি করে উইকেট নিতে পারেন। আফগানদের হয়ে মুজিব উর ২ উইকেট নেন। রশিদ খান উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৩ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী