আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫

আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, জেল-জুলম-নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেফতার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ-অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এমন

বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কানপড়া দিয়ে বিভ্রান্ত করছেন। জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্না প্রমুখ। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র : সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র

টিকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সব শক্তিকে একত্রে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে