আধুনিক পদ্ধতিতে ভূমি জরিপ শুরু শিগগিরই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

আধুনিক পদ্ধতিতে ভূমি জরিপ শুরু শিগগিরই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, রাজউক কর্তৃক পূর্বাচল এলাকায় বরাদ্দকৃত প্লটের বিপরীতে আধুনিক পদ্ধতিতে শিগগিরই ভূমি জরিপ কাজ শুরু করবে। ভূমি মন্ত্রণালয় কর্তৃক গত ৭ নভেম্বর পূর্বাচল প্রকল্পভুক্ত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ১৫টি এবং গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ২টি মৌজায় ডিজিটাল পদ্ধতিতে ২০২৪-২৫ অর্থবছরে জরিপ কাজ শুরুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে গেজেড বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই ১৭টি মৌজায় মোট জমির পরিমাণ ৮৯৪২.৭৩ একর। বুধবার ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের এলামস কর্মসূচির আওতাভুক্ত ‘ডিজিটালাইজড ভূমি জরিপ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ ও করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামানের

সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান। এ অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, রাজউক ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, পূর্বাচল প্রকল্পের ১৭টি মৌজার ডিজিটাল পদ্ধতিতে জরিপ কার্যক্রম দু’বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব। তবে রাজউক প্রস্তুতকৃত লে-আউট প্ল্যান, জমির হালনাগাদ মালিকানা তথ্য ও চূড়ান্ত জরিপপত্র খানাপুরী-বুঝারত নকশা প্রস্তুতের পূর্বে সরবরাহ করলে এক বছরের মধেই সম্পন্ন করা সম্ভব হবে। কর্মশালায় আরও জানানো হয়, গেজেটকৃত ১৭টি মৌজা রাউকের পূর্বাচল প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় ওই মৌজার জরিপ কার্যক্রম সম্পাদনের জন্য রাজউকের পূর্ণাঙ্গ সহযোগিতা প্রয়োজন। মৌজাগুলোর জমির মালিকানা রাজউকের হওয়ায়

রাজউক কর্তৃক যেসব ব্যক্তিকে লিজ প্রদান করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ হালনাগাদ তালিকা ও লিজ গ্রহীতাদের রাজউক কর্তৃক প্রদত্ত চূড়ান্ত জরিপপত্র প্রদান করা প্রয়োজন। ভূমি সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, গেজেটকৃত ১৭টি মৌজা থেকে পাইলটিং হিসেবে রূপগঞ্জ উপজেলার মাইজগাঁও মৌজাটিতে ইতোমধ্যে জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে মৌজার রেকিকরণ সম্পন্ন হয়েছে।৪টি জিওডেটিক কন্ট্রোল পিলার স্থাপন ও স্থানাংক মান নির্ণয় করা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পূর্বাচল মৌজায় ডিজিটাল জরিপ কাজ সম্পন্ন হলে এলাকাটি একটি আধুনিক ও পরিবেশবান্ধব মডেল টাউন হিসেবে গড়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার