বাংলায় স্টেশনের নাম নিয়ে আপত্তি ব্রিটিশ এমপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলায় স্টেশনের নাম নিয়ে আপত্তি ব্রিটিশ এমপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রোরেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় সাইনবোর্ড লেখায় আপত্তি জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। তার আপত্তির ব্যাপারে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। লন্ডনের গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডের ছবি পোস্ট করে লিখেছেন, এটা লন্ডন - এখানে স্টেশনের নাম ইংরেজিতে এবং কেবল ইংরেজিতে হওয়া উচিত। লোয়ের এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনুসারীরা। কেউ কেউ তার মতের সমর্থন করেছেন, আবার কেউ কেউ দুই ভাষায় সাইনবোর্ড থাকার ব্যাপারে সমর্থনের কথা জানিয়েছেন। এক্স-এর মালিক মাস্কও এই পোস্টটিতে মন্তব্য করেছেন। তিনি এমপি রুপার্ট লো-এর বক্তব্যে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ইয়েস’। উল্লেখ্য, পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের

অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২২ সালে হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড স্থাপন করা হয়। লন্ডনের এই এলাকাতেই সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ