ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
অনতিবিলম্বে শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।
আহত শিক্ষার্থীরা হলেন– নওগাঁ ম্যাটসের মেহরাব, প্রাইম ম্যাটসের এরশাদুল হক, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান, সোহাগ, আমানুল্লাহ, ট্রমা ম্যাটসের সায়মা, সুমাইয়া খাতুন, তাহমিনা আক্তার তমা, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল, গাজীপুর ম্যাটসের শিহাব ও কুষ্টিয়া ম্যাটসের আরাফাত।
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় বাধা দিতে চাইলে পুলিশের
সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে আবারও মুলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকের পরও সচিবালয় অভিমুখে লং মার্চ কেন- জানতে চাইলে ম্যাটস শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। বৈঠক আমাদের নিয়ে করতে হবে।