গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজা থেকে ফিলিস্তিনদের বিতাড়ণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারও নেই। খবর এএফপি। রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইস্তান্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরোনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। ট্রাম্প সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এ পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব-মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এরদোগান ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে

আখ্যা দিয়ে বলেন, জায়নবাদী নেতৃত্বের চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই। এর আগে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজাবাসীদের জোরপূর্বক উচ্ছেদের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প গাজাকে ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমামুক্ত করে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের কথা বললেও সেখানে বসবাসরত জনগণকে কীভাবে সরানো হবে, সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং আমরা সেখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ