সাকিব-লিটন কি দলে ফিরবেন, যা বলছেন কোচ সিমন্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সাকিব-লিটন কি দলে ফিরবেন, যা বলছেন কোচ সিমন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের আইসিসির কাছে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সে দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ঘোষিত স্কোয়াডে চাইলে পরিবর্তন আনতে পারবে। আর সে পরিবর্তিত স্কোয়াড ১২ ফেব্রুয়ারির মধ্যে আইসিসির কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে এখন দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে জল্পনা-কল্পনা রয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওা দুই বড় নাম সাকিব আল হাসান এবং লিটন দাসকে চূড়ান্ত দলে রাখা হবে কিনা সে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে হেড কোচ ফিল সিমন্সের দিকে। দল থেকে বাদ পড়ার পর বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন

লিটন। এছাড়া ঢাকা ক্যাপিটালসের হয়ে ইনিংস শুরু করতে নেমে খেলেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ ইনিংস। তাই লিটনকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হলে কোচ সিমন্স সরাসরি কিছু বলেননি। আজ (সোমবার) মিরপুরে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বলেছেন, ‘মজার ব্যাপার হলো, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।’ ‘তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে

ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে’-যোগ করেন সিমন্স। এদিকে ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিমন্স বলেন, এ ব্যাপারে তিনি বলতে পারবেন না। প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের