আদানি পাওয়ার বকেয়া বিল পরিশোধের দাবি জানালো সরকারের কাছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

আদানি পাওয়ার বকেয়া বিল পরিশোধের দাবি জানালো সরকারের কাছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
ইউনূস সরকার ও তার সমর্থকদের ক্রমাগত ভারতবিরোধীতার ফলে বাংলাদেশের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে ভারত। এতে অর্থনৈতিকভাবে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতি ও স্থিতিশীলতা। এবার ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির বিল বাবদ বিপুল অঙ্কের বকেয়া পাওনা পরিশোধের চাপ দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস বি খাইলিয়া বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে তাগিদ দেন। খাইলিয়ার ভাষ্যমতে, ঝাড়খণ্ডে অবস্থিত ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুতের বিল গত ৭ মাস ধরে অনাদায়ী রয়েছে। তিনি দাবি করেন, বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন

বোর্ড (পিডিবি) বলছে, প্রকৃত বকেয়া এর চেয়ে কম, ৭০০ মিলিয়নের নিচে। সাক্ষাতে আদানি পাওয়ারের বাণিজ্য বিভাগের প্রধান এম আর কৃষ্ণা রাওও উপস্থিত ছিলেন। তারা বলেন, দীর্ঘমেয়াদি ব্যাংকঋণের চাপে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে রয়েছে। বিল পরিশোধে বিলম্ব হওয়ায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। এস বি খাইলিয়া জানুয়ারিতে জমা দেওয়া একটি প্রস্তাবের উল্লেখ করে বলেন, জুন মাসের মধ্যে বকেয়া পরিশোধ করা হলে প্রায় ৫০ মিলিয়ন ডলার বিলম্ব সুদ মওকুফ করা হতে পারে। কিন্তু এখনো পিডিবির পক্ষ থেকে ওই প্রস্তাবে কোনো সাড়া মেলেনি বলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ জানান, এটি ছিল শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা

ধারাবাহিকভাবে বিল পরিশোধ করছি, তবে সম্পূর্ণ অর্থ একবারে পরিশোধে কিছু নীতিগত সীমাবদ্ধতা রয়েছে।’ বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, বকেয়া নিয়ে পুনরায় আলোচনা প্রয়োজন। এ বিষয়ে শিগগিরই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে বৃহস্পতিবার সকালে আদানি প্রতিনিধিরা পিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পুনরায় পর্যালোচনা করছে। দেশীয় স্বার্থ সংরক্ষিত হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প