তামা ও ওষুধের ওপর বড় শুল্ক আরোপ করবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

তামা ও ওষুধের ওপর বড় শুল্ক আরোপ করবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি আমদানিকৃত তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তাছাড়া খুব শিগগির ওষুধ ও সেমিকন্ডাক্টরের ওপর বহুদিন ধরে হুমকি দেওয়া শুল্ক কার্যকর করবেন। ফলে বাণিজ্যযুদ্ধ আরও বিস্তৃত হলো, যা এরই মধ্যে বৈশ্বিক বাজারকে কাঁপিয়ে দিয়েছে। সোমবার তিনি দক্ষিণ কোরিয়া ও জাপানসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপের একদিন পর এই ঘোষণা দিলেন। পাশাপাশি তিনি আবারও ব্রাজিল, ভারত ও অন্যান্য ব্রিকস সদস্য দেশের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দেন। ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা ভালোভাবেই চলছে, তবে ইউ-র জন্য একটি শুল্ক নোটিশ পাঠাতে তিনি মাত্র কয়েকদিন দূরে রয়েছেন। হোয়াইট হাউজে

একটি মন্ত্রিসভার বৈঠকে দেওয়া তার বক্তব্যের ফলে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। কারণ বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে তার আরোপিত বা হুমকির শুল্কগুলো এরই মধ্যে প্রভাব ফেলছে। ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে তামার ফিউচার মূল্য ১০ শতাংশের বেশি বেড়ে যায়। তামা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি, সামরিক সরঞ্জাম, পাওয়ার গ্রিড এবং বহু ভোক্তা পণ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ধাতু। বর্তমানে স্টিল, অ্যালুমিনিয়াম এবং গাড়ি আমদানির ওপর শুল্ক রয়েছে, তবে কপার শুল্ক কবে কার্যকর হবে তা পরিষ্কার নয়। অন্যদিকে আমদানিকৃত ওষুধের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকিতে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর শেয়ারপতন হয়। ট্রাম্প বলেন, এই শুল্ক এক বছরের জন্য মুলতবি রাখা হতে পারে। বিভিন্ন

দেশ বলছে, শুল্ক ইস্যুতে ট্রাম্প বুধবার পর্যন্ত সময় দিলেও এখন ১ আগস্ট পর্যন্ত সময় পাওয়া যাবে। তারা এই শুল্কের প্রভাব কমাতে কাজ করছে। ট্রাম্পের প্রশাসন এপ্রিলে দেশভিত্তিক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বলেছিল, ‘৯০ দিনে ৯০টি চুক্তি’ হবে। তবে এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে দুটি চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, এতদিন আমেরিকাকে সবাই ঠকিয়ে এসেছে, পেছনে হাসাহাসি করেছে। এবার আমরাও অর্থ তুলতে শুরু করবো। তিনি আরও জানান, বুধবার সকালে অন্তত সাতটি শুল্ক নোটিশ প্রকাশ করা হবে এবং বিকেলে আরও কিছু আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর