৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। অন্য আটটি সাধারণ বোর্ডে উক্ত তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়,

অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের সব পরীক্ষা স্থগিত করা হলো। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে। ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি

ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম