আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি : ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫

আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছেন। তার মতে, বিদেশি দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে, যা দেশের অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি। যদি তারা লড়াই চালাতে চায়, শুল্কের হুমকি দেখানো হবে।’ এর আগে ট্রাম্প একই ধরনের দাবি করেছিলেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর প্রসঙ্গে। তবে ভারত কখনোই তার ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসেবে স্বীকার করেনি। পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প বলেছেন, এখন প্রায় কোনো

মুদ্রাস্ফীতি নেই। আমার অধীনে মার্কিন অর্থনীতি সবচেয়ে শক্তিশালী ও ধনী অবস্থায় রয়েছে। তিনি আরও জানিয়েছেন, পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মূল কারণ হলো নভেম্বর ৫, ২০২৪-এর নির্বাচন ও শুল্ক নীতি। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে