আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৬

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ |
আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার সময়ে এমন পদক্ষেপ নিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, এ বিষয়ে অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আরাগচি মতে, প্রণালিটি পুরোপুরি পুনরায় চালু হতে বিলম্ব ঘটাতে পারে। ইরাক সফরকালে আরাগচি বলেছেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কেও আমি আমার ইরাকি সমকক্ষকে অবহিত করেছি। আরাঘচি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। এরপর সব বাধা দূর হলে এই

গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তিনি জোর দিয়ে বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সমঝোতা স্মারক অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট। কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুরোপুরি পুনরায় চালু হতে আরও বিলম্ব ঘটাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে ১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন ফল আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের সিলেটে নতুন ডিসি নিয়োগ ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ ‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র