আখাউড়ার সাবেক মেয়র কাজল স্ত্রীকে নিয়ে ভারতে, ছবি-ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

আখাউড়ার সাবেক মেয়র কাজল স্ত্রীকে নিয়ে ভারতে, ছবি-ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্বাচনি এলাকার দুই উপজেলার একটি আখাউড়া উপজেলা। অঘোষিতভাবে মন্ত্রীর পক্ষে আখাউড়া দেখভালের দায়িত্ব ছিল সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের। কাজল যা বলতেন সেটাই হতো আখাউড়ায়। আর এ সুযোগে নানা খাতে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা কাজলকে দেখা গেছে ভারতে। সম্প্রতি সেখানে স্ত্রীকে নিয়ে মার্কেটে ঘুরে বেড়ানোর ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে কাজল তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে আত্মগোপনে ছিলেন। একটি বিশ্বস্ত সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের আগরতলায় পালিয়ে যান মেয়র

কাজল। পর দিন তার তৃতীয় স্ত্রী তানিয়া আক্তার পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে বিমানে আগরতলায় যান। সম্প্রতি দুর্গাপূজায় আগরতলার বেশ কয়েকটি মণ্ডপে মেয়র কাজলকে ঘুরতে দেখা যায়। তার মণ্ডপে মণ্ডপে ঘোরার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি আগরতলা শহরের স্মার্ট বাজার শপিং মলে তাকে এবং তার স্ত্রী তানিয়া আক্তারকে শপিং করতে দেখা যায়। সেই শপিংয়ের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়- মেয়র কাজল তার গোঁফ কেটে ফেলেছেন। মেয়র কাজলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, আগরতলা শহরের পাশেই একটি বাড়িতে কাজল তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। তবে এলাকায় তিনি মেয়র কাজল নামেই বেশি পরিচিত। ২০১২ সালে হওয়া উপনির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। পরে তিনি দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র হয়ে আরও বেশি বেপরোয়া হয়ে যান। এক কথায় আখাউড়ার কর্তা হয়ে উঠেন। দল-প্রশাসন সবই চলত তার কথায়। পুরো আখাউড়ায় গড়ে তুলেছিলেন খলিফা সাম্রাজ্য। কোটাবিরোধী আন্দোলনের জেরে গত ৫ আগস্ট আন্দোলনকারী ছাত্র-জনতা মেয়র তাকজিল খলিফা কাজলের আখাউড়া পৌর শহরের রাধানগরের সাততলা বাড়িতে হামলা করে। বিক্ষুব্ধরা তার বাড়ি ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করে। হামলার সময় বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান মেয়র কাজল। তাকজিল খলিফা কাজলের অন্যায়-অত্যাচারে আখাউড়ার মানুষ এতটাই অতিষ্ঠ ছিলেন যে তার বাড়ির

সাততলা ভবনের কিছু ইটও খুলে নিয়ে যান। আসবাবপত্র, নগদ টাকা, ফেনসিডিল, মদ, বাথরুমের ফিটিংস খুলে নিয়ে যায়। দুই দিন ধরে তার বাড়িতে চলে ব্যাপক লুটপাট। আখাউড়া পৌর এলাকার রাধানগরের তার চারটি বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদ এখন অরক্ষিত। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে পৌরসভার মেয়র পদে নির্বাচনের সময় তাকজিল খলিফা কাজল যে হলফনামা দিয়েছিলেন সেটি খুব মনে রেখেছেন আখাউড়ার মানুষ। তার নিজ নামে কোনো বাড়ি বা অন্য সম্পদ নেই। তিনি মাত্র পৌনে এক শতক অকৃষি জমির মালিক। পেশা আমদানি-রপ্তানি ব্যবসা হলেও ব্যবসা থেকে তার কোনো আয় নেই। মেয়র হিসেবে তিনি বছরে সম্মানী ভাতা পান ১ লাখ ৮০ হাজার টাকা। তার স্ত্রীর ২১ ভরি

স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা ও ব্যাংকে ১০ হাজার টাকা রয়েছে। ওই সময় তিনি আরও বলেছিলেন, নির্বাচনের খরচ হিসেবে যে দুই লাখ টাকা ব্যয় করবেন সেটিও তার প্রবাসী ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত। কিন্তু এই এক দশকে কাজল শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন- এমন আলোচনা রয়েছে দলের নেতাদের ও আখাউড়ার সাধারণ মানুষের মুখে মুখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!