ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
আকাশসীমা বন্ধ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন?
ভেনেজুয়েলা ও আশপাশের পুরো আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে ধরে নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের জানানো হচ্ছে— ভেনেজুয়েলার উপর ও আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বিবেচনা করুন।
এর আগে গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছিল যে ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়োজাহাজ চালানো ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ তৈরি করতে পারে। এর কারণ হিসেবে তারা কয়েকটি কারণ জানিয়েছে। এর মধ্যে অন্যতম হলো দেশের
বর্ধিত নিরাপত্তাহীনতা এবং উচ্চমাত্রার সামরিক তৎপরতা। রয়টার্স জানিয়েছে, এফএএর সতর্কতার পরে ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এর জবাবে ভেনেজুয়েলা সরকার ওই সব এয়ারলাইন্সের অপারেটিং রাইটস বা পরিচালনার অনুমতি বাতিল করে দেয়।
বর্ধিত নিরাপত্তাহীনতা এবং উচ্চমাত্রার সামরিক তৎপরতা। রয়টার্স জানিয়েছে, এফএএর সতর্কতার পরে ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এর জবাবে ভেনেজুয়েলা সরকার ওই সব এয়ারলাইন্সের অপারেটিং রাইটস বা পরিচালনার অনুমতি বাতিল করে দেয়।



